সোমবার, মার্চ ২, ২০২৬

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় দুই ভাইসহ নিহত ৩

জানুয়ারি ১২, ২০২৬ ৫:১৭ pm

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। হতাহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে বোয়ালমারী পৌরসভার সুতাশি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনের সঙ্গে লেবেল ক্রসিংয়ে জুট মিলের শ্রমিক বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে ওই ভ্যানে থাকা তিনজন নিহত হন।

হতাহতদের সকলে ওই উপজেলার ডোবড়া এলাকার জনতা জুট মিলের শ্রমিক ছিল।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গেটবিহীন লেবেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় জুটমিলের শ্রমিক বহনকারী পিকাপ ভ্যানে থাকা আপন দুই ভাইসহ তিন জন নিহত হন। এ সময় আহত ছয়জনকে  উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।