নতুন উৎপাত হিসেবে যোগ হয়েছে রিকশাসদৃশ তিন চাকার আরেক ব্যাটারিচালিত যান। এর পেছনের অংশ রিকশার মতো কিন্তু সামনে অংশ যান্ত্রিক। আশঙ্কার বিষয় হচ্ছে- দ্রুতগতির এই যানে মানুষের পরিবহনের সঙ্গে চালকরা ভারী মালামালও বহন করছে। ভ্যান ও পিকআপের মতো এ যানগুলো ব্যবহার করা হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়। উদ্বেগের বিষয় হচ্ছে এই চালকদের কোনো লাইসেন্স নেই, নেই ড্রাইভিং প্রশিক্ষণ, এমনকি এসব গাড়ির কোনো নিবন্ধনও নেই। এত কিছুর পরও এ যানগুলো সব ট্রাফিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও ধারণা করা হচ্ছে ঢাকা এখন ১০ লাখ ব্যাটাারিচালিত রিকশার দখলে। স্থানীয় প্রভাবশালী ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ঢাকার সড়কে এই যান নামাচ্ছে। এতে সড়কে এখন তীব্র বিশৃঙ্খলা ও যানজট তৈরি হচ্ছে। আবার মাত্রাতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালকদের যান চালানোর সঙ্গে নতুন সমস্যা তৈরি করছেন মোটরসাইকেল রাইড শেয়ার চালকরা।
ঢাকার সড়ক মগের মুল্লুক
মে ১৪, ২০২৬ ১১:৪৩ am
