একটু বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয়ের মাঠ, ব্যহত পাঠদান কার্যক্রম
মে ৪, ২০২৬ ১:০৮ pm
একটু বৃষ্টিতেই তলিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। নেই কোনো পানি নিষ্কাশন ব্যবস্থা। এতে ভোগান্তিতে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা। বৃষ্টির দিনে শিক্ষার্থীরা বিদ্যালয়ে না আসায় ব্যহত হচ্ছে পাঠদান কার্যক্রম।
সরেজমিন দেখা যায়, আজ সোমবার সকালে ও খলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একই চিত্র দেখা যায়। অনেক শিক্ষার্থী বিদ্যালয়ের কাছে এসেও ফিরে যায়। এতে দুই শিফটেই উপস্থিতি ছিল কম। বিদ্যালয়ের পাশের খাল ও পুকুর ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টি হলেই বিদ্যালয় মাঠ পানিতে তলিয়ে যায়।
পানি সড়ানোর কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। শিক্ষার্থী যারা বিদ্যালয়ে যারা আসেন তারা পানিতে নেমে খেলাধুলা করে। একরকম বৃষ্টি হলে বন্ধ থাকে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার সকাল থেকে বিদ্যালয় মাঠে পানি উঠতে থাকে।
এক পর্যায়ে হাঁটু সমান পানি উঠে যায়। এতে বিদ্যালয়ে আসা কষ্ট হয়ে পড়ে প্রধান শিক্ষকের মাধ্যমে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’তিনি জানান, মূলত পানি সরে যাওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি যাওয়ার খাল ও পুকুর ভরাট করায় আমাদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।