আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১২:১০ pm
গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এ তথ্য জানায়।জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ
জ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত লালাবাজার ফিডারের আওতাধীন তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীরগাঁও, মুন্সিবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গাপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে না। তবে সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্দিষ্ট সময়ের আগে যখনই কাজ শেষ হবে তাৎক্ষণিক সরবরাহ চালু হবে।
বিদায়ের আগে ক্ষমা চেয়ে লেখা চিঠিতে যা লিখেছেন উপদেষ্টা ফাওজুল
সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ সংশ্লিষ্ট এলাকাগুলোর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে।