বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬

জামিনে বেরিয়েই কিশোরীকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ, ৩৪ ঘণ্টায়ও হয়নি উদ্ধার

জুন ৩, ২০২৬ ১১:৪৩ am

কুমিল্লার লাকসামে কিশোরী রাকিবা (ছদ্মনাম) (১৬) নিজ ঘর থেকে অপহরণের ৩৪ ঘণ্টা অতিবাহিত হলেও তাকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

লাকসাম থানার ওসি কামরুন্নাহার লাইলী কালের কণ্ঠকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।অপহৃত কিশোরী লাকসাম উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত মো. মাসুদ (৩২) ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, অপহৃত কিশোরীর সঙ্গে অভিযুক্ত মো. মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। গত ফেব্রুয়রিতে মাসুদ তাকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কিশোরীর পরিবারের পক্ষ থেকে লাকসাম থানায় অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৭ দিন পর তাকে উদ্ধার করে এবং অপহরণের দায়ে মো. মাসুদকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়।