শনিবার, মে ৩০, ২০২৬

টাকা-পয়সার হিসাবে ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বড় আইপিএল?

মার্চ ২৫, ২০২৬ ২:৩৫ pm

তবে সেই রেকর্ড বেশিক্ষণ অক্ষত থাকেনি। কিছু সময় পরই বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিক্রি হয়ে যায় রেকর্ড ১৭৮ কোটি ডলারে (২১ হাজার ৭৯৮ কোটি টাকা)।

২০০৮ সালে যাত্রা শুরু হওয়া একটি লিগের দলগুলোর এই যে আকাশছোঁয়া দাম, আইপিএলের এমন ক্রমবর্ধমান উন্নতি নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। তাঁর মতে, আইপিএল এখন এনবিএ বা প্রিমিয়ার লিগের মতো বিশ্বসেরা লিগগুলোর সঙ্গে তুলনীয় হয়ে উঠেছে। অনেকক্ষেত্রে প্রিমিয়ার লিগের চেয়েও আইপিএল এগিয়ে বলে মন্তব্য করেছেন সাবেক এ অধিনায়ক।

বিপুল দামে ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রির খবরের প্রতিক্রিয়ায় সৌরভ গাঙ্গুলী বলেছেন, ‘আইপিএলের জন্য এটা দারুণ খবর। ২০০৭ সালে যখন এটি শুরু হলো, এর আগেও আমি বলেছি বলেছি ব্যাপারটা— ২০০৮ সালে বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার লিগের প্রথম ম্যাচটার প্রথম বলের মুখোমুখি হয়েছিলাম আমি। এখন আইপিএল যেখানে পৌঁছেছে, সেটা সত্যিই অবিশ্বাস্য।’

আইপিএলের বিস্তার, প্রসার নিয়ে সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘এটাই (বিপুল দামে ফ্র্যাঞ্চাইজি বিক্রি) প্রমাণ করে, খেলাটা (আইপিএল) কতটা বিস্তৃত হয়েছে। কিছু ক্রেতা যুক্তরাষ্ট্র থেকে এসেছে, আর বিশ্বের ওই অঞ্চলে ভারতীয় ক্রিকেট নিয়ে আগ্রহও দারুণ।’

এরপরই আইপিএলকে এনবিএ ও প্রিমিয়ার লিগের সঙ্গে তুলনা করেন সৌরভ গাঙ্গুলী, ‘আমার মনে হয় (আইপিএল) এনবিএর মতোই বড়। এর সম্প্রচার স্বত্ব বিশ্বের যেকোনো জায়গার মতোই বড়। অনেক সময়, আইপিএলের সম্প্রচার স্বত্ব একটা প্রিমিয়ার লিগের ম্যাচের চেয়েও বেশি হয়ে থাকে।’

তিনি যোগ করেন, ‘বছরে মাত্র আড়াই থেকে তিন মাস (আইপিএল) খেলা হয়— এমন একটা ফ্র্যাঞ্চাইজির জন্য যে পরিমাণ অর্থ লেনদেন হচ্ছে, সেটা সত্যিই অবাক করার মতো।’