শনিবার, মে ৩০, ২০২৬

আরএফএল গ্রুপে সেলস এক্সিকিউটিভ পদে চাকরি

মার্চ ৫, ২০২৬ ১২:৩০ pm

আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সেলস এক্সিকিউটিভ পদে মোট ৩শ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: সেলস এক্সিকিউটিভ

পদসংখ্যা: ৩০০

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি

কাজের ধরন

মাসিক ও বার্ষিক বিক্রয়ের লক্ষ্য অর্জন

নতুন গ্রাহক তৈরি ও বিদ্যমান গ্রাহকের সঙ্গে সম্পর্ক বজায় রাখা

পণ্য আকর্ষণীয়ভাবে ডিসপ্লে ও স্টক সঠিকভাবে সাজানো

শোরুমের পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা

প্রতিযোগী বাজার ও বিক্রয় কার্যক্রম পর্যবেক্ষণ

দৈনিক, সাপ্তাহিক ও মাসিক বিক্রয় রিপোর্ট প্রস্তুত

শোরুম ম্যানেজার ও টিমের সঙ্গে সমন্বয় করে কাজ করা

কর্মক্ষেত্র ও অন্যান্য তথ্য

কর্মক্ষেত্র: শোরুম

বয়সসীমা: ১৮–৩০ বছর

কর্মস্থল: দেশের যেকোনো জায়গা

বেতন: ১২,০০০–১৯,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা

পারফরম্যান্স বোনাস

লাভের অংশ

প্রভিডেন্ট ফান্ড

প্রতিবছর ইনক্রিমেন্ট

বছরে দুটি উৎসব বোনাস

আবেদন পদ্ধতি

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন ও আবেদনের বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।