ঝিনাইদহে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫, বাড়িঘর ভাংচুর
মার্চ ৫, ২০২৬ ১২:০৯ pm
ঝিনাইদহ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার হাকিমপুর গ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সেসময় ভাংচুর করা হয় ৩টি বাড়িঘর।
বুধবার (০৪ মার্চ) রাতে ওই উপজেলার হাকিমপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদেরকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সাথে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুন বিশ্বাসের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের বুধবার রাতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে রাত ৮টার দিকে উভয় পক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা ও গ্রাম্য অস্ত্র অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সেসময় ভাংচুর করা হয় ৩টি বাড়িঘরে।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির মোল্লা জানান , হাকিমপুরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা বেশ কিছু লোকজন আহত হয়েছে।
আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।তিনি জানান, এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পরিস্থিতি রয়েছে।