শনিবার, এপ্রিল ৪, ২০২৬

আরও ৪ ফ্লাইট বাতিল শাহ আমানতে, কুয়াশায় নামতে পারেনি ১টি

মার্চ ৫, ২০২৬ ১২:০৮ pm

 ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি ফ্লাইট বাতিল করা হয়েছে।এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট রয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) প্রেস নোটে বিষয়টি জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।তিনি জানান, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 কুয়াশা জনিত কারণে ডাইভার্ট হয়ে ঢাকায় ফিরে যায়।পরে ঢাকা থেকে রওনা হয়ে ১০টা  ৫৫ মিনিটে শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। এক ঘণ্টা পর এয়ারক্রাফটটি পুনরায় যাত্রী নিয়ে OV-402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে  বিমানবন্দর ছেড়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে শাহ আমানত আন্তর্জাতিক  বিমানবন্দরের ৫০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।