সংরক্ষিত নারী আসনে আলোচনায় কক্সবাজারের অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৩:০০ pm
পরবর্তীতে বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে কক্সবাজার জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।ওয়ান-ইলেভেন-পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময়ে অনুষ্ঠিত জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে তিনি কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দলের কঠিন সময়ে সাংগঠনিক পুনর্গঠন, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং তৃণমূলকে সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার নেতৃত্বে জেলা বিএনপি একটি শক্তিশালী ও সুসংগঠিত কাঠামো লাভ করে।
সর্বশেষ গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে কক্সবাজারের চারটি আসনেই বিএনপির বিজয়কে অনেকে তার সাংগঠনিক সক্ষমতার প্রতিফলন হিসেবে দেখছেন।পেশাগত জীবনেও তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ২০০১ সালে দেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করে আইন অঙ্গনে স্বীকৃতি অর্জন করেন। দীর্ঘ চার দশকের আইন পেশায় অসংখ্য গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেছেন। ওয়ান-ইলেভেন সময়কালে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে দায়ের করা ৯টি মামলার দায়িত্বও পালন করেছেন তিনি।
তিনি কালের কণ্ঠকে বলেন, ‘বিগত ১৭ বছরের রাজনৈতিক প্রতিকূল সময়ে নির্যাতিত নেতাকর্মীদের পক্ষে বিনা পারিশ্রমিকে মামলা পরিচালনা, আইনি সহায়তা প্রদান এবং কারাবন্দিদের পরিবারের পাশে দাঁড়িয়েছি। একই সঙ্গে রাজনৈতিক মামলায় আমিও একাধিকবার জড়িয়েছি, তবুও অবস্থান থেকে সরে যাইনি। রাজনীতিতে আমি কারও প্রতিপক্ষ নই এবং আমার সঙ্গে কারও প্রতিদ্বন্দ্বিতাও নেই।’
এদিকে কক্সবাজার ও বান্দরবান থেকে সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়নের দাবিও জোরালো হচ্ছে। এ বিষয়ে কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস. এম. আকতার উদ্দিন চৌধুরী বলেন, সংরক্ষিত নারী আসনে তিনি সংগ্রামী ও পরীক্ষিত নেতৃত্ব দেখতে চান। তার মতে, অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না দীর্ঘ রাজনৈতিক ও আইন পেশার অভিজ্ঞতায় এ আসনের জন্য সবচেয়ে যোগ্য ও গ্রহণযোগ্য।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ আলম বলেন, ‘কক্সবাজারের জ্যেষ্ঠ আইনজীবী শামীম আরা বেগম স্বপ্না দলের দুঃসময়ে নেতাকর্মীদের পক্ষে আইনি লড়াইয়ে অটল ছিলেন। তিনি বিএনপির মতো একটি রাজনৈতিক দলের পরীক্ষিত নেতা—তাই তার বিকল্প দেখছি না।’
কক্সবাজার রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আবদুর রহিম জানান, ‘জেলা বিএনপির দীর্ঘকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না স্থানীয় রাজনীতি ও আইনাঙ্গনে নিপীড়িত মানুষের পরম বন্ধু হিসেবে পরিচিত। তাই তার ত্যাগ, অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও পেশাগত সাফল্যের বিবেচনায় সংরক্ষিত নারী আসনে তার নাম এখন জোরালোভাবে আলোচনায় রয়েছে।’