সোমবার, মার্চ ২, ২০২৬

চট্টগ্রামে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:৫২ pm

চট্টগ্রামের হালি শহরে দেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীনের নতুন ফ্ল্যাগশিপ স্টোর চালু হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে স্টোরটি। উদ্বোধনী এই আয়োজন উপস্থিত ছিলেন নিয়মিত ক্রেতা, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার এবং ব্র্যান্ডটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাণবন্ত আয়োজন, আলোকসজ্জা ও বিশেষ অফারের সমন্বয়ে পুরো স্টোরজুড়ে ছিল উৎসবের আমেজ। আয়োজকেরা জানান, হালিশহরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এমন একটি বৃহৎ আকারের ফ্ল্যাগশিপ আউটলেট চালু করা ব্র্যান্ডটির সম্প্রসারণ পরিকল্পনার অংশ।এই আউটলেটে পাওয়া যাচ্ছে ইল্লিয়ীনের মেন্সওয়্যার, উইমেন্সওয়্যার, কিডসওয়্যার, ফুটওয়্যার, ফ্র্যাগরান্স ও বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ। আধুনিক ইন্টেরিয়র, প্রশস্ত ডিসপ্লে এবং সুশৃঙ্খল পণ্য বিন্যাস ক্রেতাদের জন্য কেনাকাটাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। ব্র্যান্ডটির দাবি, আন্তর্জাতিক মান বজায় রেখে স্থানীয় গ্রাহকদের চাহিদা অনুযায়ী কালেকশন সাজানো হয়েছে।

ব্র্যান্ডটির সেলস অপারেশনস ম্যানেজার আবু আদম বলেন, ‘চট্টগ্রামের মানুষকে হালিশহরের এই নতুন ফ্ল্যাগশিপ স্টোরে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। মান বজায় রেখে ক্রেতাদের জন্য একটি পরিপূর্ণ লাক্সারি অভিজ্ঞতা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

ইল্লিয়ীনের এই নতুন সংযোজনকে ঘিরে চট্টগ্রামের ফ্যাশনবাজারে ইতিমধ্যে নতুন আলোচনা শুরু হয়েছে। উদ্যোক্তারা মনে করছেন, বড় পরিসরের এমন আয়োজন নগরের খুচরা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।