ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৪:২৭ pm
আজ রবিবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট বক্তব্য হলো, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) নির্ধারিত তারিখেই শেরপুর-৩ আসন ব্যতীত ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।মান্না বেঁচে থাকলে শাকিবের উত্থান সহজ হতো না, দাবি সোহেল রানারএমতাবস্থায় আসন্ন নির্বাচন ও গণভোট স্থগিত সংক্রান্ত কোনো ধরণের অপপ্রচারে কান না দেওয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ জানানো হয়েছে।