রটারড্যাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‘মাস্টার’
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১:০৬ pm
বাংলাদেশের সিনেমা ইউরোপ জয় করল। রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ২০২৬-এ ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয় করলেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত। তার পরিচালিত রাজনৈতিক থ্রিলার ‘মাস্টার’ ১২টি আন্তর্জাতিক সিনেমাকে পেছনে ফেলে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে সেরা নির্বাচিত হয়েছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও শরীফ সিরাজসহ আরো অনেকে।
চিত্রনাট্যের সহ-রচনা, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও ছিলেন রেজওয়ান শাহরিয়ার সুমিত নিজেই।প্রকাশ্যে বুবলী, ধরা পড়ল বেবিবাম্প
স্বীকৃতির সঙ্গে ছবিটি পেয়েছে ১৫ হাজার ইউরো পুরস্কারমূল্য, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ২১ লাখ টাকার সমান। এ ছাড়া, চলচ্চিত্রটির ডাচ ডিস্ট্রিবিউশন স্বত্ব নেওয়া পরিবেশককেও উৎসবের পক্ষ থেকে অতিরিক্ত ১৫ হাজার ইউরো সহায়তা দেওয়া হবে। এর ফলে ইউরোপীয় বাজারে ছবিটির প্রদর্শন ও সম্ভাবনা আরো বিস্তৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।তরুণীকে ঘরে আটকে ধর্ষণ, সেই ইউটিউবার ১০ দিনের রিমান্ডেজুরি বোর্ডের মূল্যায়নে বলা হয়েছে, ‘মাস্টার’ একটি ব্যক্তির নৈতিক অবস্থান ধরে রাখার সংগ্রামের সর্বজনীন গল্প তুলে ধরে। ক্ষমতা ও পুঁজিবাদের প্রলোভন কিভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়, তা ছবিতে অত্যন্ত সূক্ষ্ম ও বহুস্তরীয় ভাষায় উপস্থাপিত হয়েছে। এ ছাড়া ভিজ্যুয়াল, জীবন্ত লোকেশন এবং বাস্তবধর্মী পার্শ্বচরিত্রের ভেতর দিয়ে প্রধান চরিত্রের নৈতিক দ্বন্দ্বকে গভীর অভিনয়ে ফুটিয়ে তুলেছেন মূল অভিনেতা, যা শেষ পর্যন্ত ক্ষমতার সর্বগ্রাসী রূপকে উন্মোচিত করে।
গত ২ ফেব্রুয়ারি রটারড্যাম ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।প্রিমিয়ারের পর থেকেই আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হতে থাকে ছবিটি; মুক্তির আগেই আলোচনায় আসে চলচ্চিত্রটি।