ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১২:৫৬ pm
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আমন্ত্রণ জানান তিনি।
পোস্টের শুরুতে তারেক রহমানকে ‘প্রিয়’ সম্বোধন করে জামায়াত আমির বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই বৈধতা আসে। ন্যায্যতা ও জনসাধারণের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের আস্থা অর্জন করতে পারে না।ডা. শফিকুর রহমান বলেন, জুলাই বিপ্লবের পর আমাদের দায়িত্ব হলো তরুণদের এটা দেখানো যে, রাজনীতি সভ্য ও অহিংস হতে পারে। আসুন আমরা মিডিয়া ও জনসাধারণের সামনে দাঁড়াই এবং ভবিষ্যতের শাসনব্যবস্থার মান নির্ধারণ করি; যা সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ।জামায়াত আমির বলেন, আপনি এখন আপনার পরিকল্পনা শুরু করেছেন, আমি আপনাকে সরাসরি আলোচনার জন্য একটি পাবলিক প্ল্যাটফর্মে আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে আমরা জাতির সামনে আমাদের নিজ নিজ ইশতেহার উপস্থাপন করতে পারি এবং জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে পারি।পোস্টের শেষে তিনি বলেন, আসুন বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছাকে সম্মান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।