ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:৪৯ pm
ইসরায়েলের ডায়াসপোরা বিষয়ক মন্ত্রণালয় জানায়, এমএসএফ তাদের কর্মীদের তালিকা তেল আবিবের কাছে জমা দিতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মারিভ পত্রিকার উদ্ধৃত এক বিবৃতিতে মন্ত্রণালয় দাবি করে, এমএসএফ স্থানীয় কর্মীদের তালিকা জমা দিতে অস্বীকার করেছে, যা এই অঞ্চলে কাজ করা সব মানবিক সংস্থার জন্য বাধ্যতামূলক একটি শর্ত।
বিবৃতিতে বলা হয়, এই কর্মী তালিকাগুলো কোনো বহিরাগত পক্ষের সঙ্গে ভাগ করা হয় না এবং কেবল অভ্যন্তরীণ প্রয়োজনে ব্যবহার করা হয়।
এর আগে শুক্রবার এমএসএফ জানায়, তারা তাদের ফিলিস্তিনি ও আন্তর্জাতিক কর্মীদের তালিকা ইসরায়েলের সঙ্গে শেয়ার করবে না। সংস্থাটি অভিযোগ করে, তেল আবিব তাদের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো প্রতিশ্রুতি দেয়নি এবং তাদের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনার নিশ্চয়তাও দেয়নি।
ইসরায়েলের দুই বছরব্যাপী আগ্রাসনে গাজায় এখন পর্যন্ত প্রায় ৭১,৮০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১,৪০০-এর বেশি মানুষ আহত হয়েছে। এই হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।