জানুয়ারি ২৮, ২০২৬ ১:১০ pm
যদিও পিটার বাটলারই এই ক্যাম্পে থাকছেন না। তিনিই অনূর্ধ্ব-১৯ দল নিয়ে যাচ্ছেন নেপালে। জাতীয় দলের ফিটনেস কোচ ক্যামেরন লর্ডের অধীনে অনুশীলন চলবে আফঈদা, ঋতুপর্ণাদের।
থাইল্যান্ডের ম্যাচের সূচি যদিও এখনো চূড়ান্ত করা হয়নি, তবে অস্ট্রেলিয়ায় পৌঁছে সেখানে আগামী ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া এ লিগের দল ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের সঙ্গে প্রস্তুতি ম্যাচ চূড়ান্ত করেছে ফেডারেশন। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলছে মেয়েরা। এটাই এখন পর্যন্ত পরিকল্পনা।
এশিয়ান কাপে খেলা চূড়ান্ত হওয়ার পর বাংলাদেশ দল এর আগেও থাইল্যান্ডে গিয়ে দুটি ম্যাচ খেলেছে, দুটিতেই অবশ্য হেরেছে বাটলারের দল। এরপর ঢাকায় আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে হয়েছে ত্রিদেশীয় আসর। সেখানেও দুটি ম্যাচেই হার ছিল। আজারবাইজানের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারলেও ঋতুপর্ণাদের খেলায় ছিল উন্নতির ছাপ। এরপর এবারের লিগে নিজেদের মাঠে ধরে রেখেছেন ফুটবলাররা। বাটলারও নিয়মিত মাঠে বসে শিষ্যদের পারফরম্যান্স দেখেছেন। সেই পারফরম্যান্সের ভিত্তিতে নতুন কয়েকজনকেও আজ থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক ক্যাম্পে দেখা যেতে পারে। ফুটসালে ভালো করা সাবিনা খাতুন, মাসুরা পারভীন, কৃষ্ণা রানীরাও বিবেচনায় আসবেন কি না জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া সফরের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য বীমা করে রাখা হয়েছে তাঁদের জন্যও।