জানুয়ারি ২৭, ২০২৬ ৫:৫১ pm
পদত্যাগপত্রে পলাশ মাহমুদ উল্লেখ করেন, ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি গভীরভাবে বিবেচনা করে তিনি মনে করছেন, বর্তমান কাঠামোর ভেতর থেকে দায়িত্ব পালন অব্যাহত রাখা এই মুহূর্তে তার পক্ষে সমীচীন নয়। এ কারণে কোনো প্রকার দ্বন্দ্ব বা বিভ্রান্তি সৃষ্টি না করে দলের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিয়ে তিনি স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্র গ্রহণ করে তাকে জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতে গণতন্ত্র, ন্যায় ও জনস্বার্থ সংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগে ব্যক্তিগত অবস্থান থেকে ভূমিকা রাখার আগ্রহের কথাও জানান পলাশ মাহমুদ।
পলাশ মাহমুদ বলেন, ‘ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতা এবং চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্তমান কাঠামোর ভেতরে থেকে দায়িত্ব পালন এই মুহূর্তে আমার জন্য সমীচীন নয়।’