সোমবার, মার্চ ২, ২০২৬

বাজারের প্রতিটি খাদ্য নিরাপদ করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন

জানুয়ারি ১১, ২০২৬ ৫:৪৯ am

নিরাপদ খাদ্য নিশ্চিত করা কোনো বিলাসিতা নয়; এটি মানুষের জীবন ও জনস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি মৌলিক অধিকার। খাদ্য হিসাবে প্রতিনিয়ত আমরা যা গ্রহণ করি, তা যদি অনিরাপদ হয়, তাহলে তার মাধ্যমে দেশের স্বাস্থ্যব্যবস্থা, অর্থনীতি ও ভবিষ্যৎ প্রজন্ম—সবকিছুই ঝুঁকির মুখে পড়ে। এই বাস্তবতা অনুধাবন করেই বাংলাদেশ সরকার ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সকলের জন্য নিরাপদ খাদ্য’ রূপকল্প সামনে রেখে ২০১৩ সালের ১০ অক্টোবর বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন-২০১৩ প্রণয়ন করে এবং ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) যাত্রা শুরু করে।

 

প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলার চ্যালেঞ্জ

বাংলাদেশের মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার জন্য নতুন একটি রেগুলেটরি অথরিটির জন্য প্রথম ও সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিজ্ঞানসম্মত শক্ত আইনগত কাঠামো তৈরি করা।

কার্যকর নিয়ন্ত্রণ ও আইন প্রয়োগের জন্য সুস্কষ্ট আইন, বিধি ও প্রবিধান অপরিহার্য। সে কারণেই ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত কর্তৃপক্ষের কার্যক্রমের বড় অংশ জুড়ে ছিল আইন ও বিধিমালা প্রণয়নের কাজ। এই সময়টিকে অনেকেই প্রস্তুতির সময় হিসেবে দেখলেও বাস্তবে এটি ছিল ভবিষ্যৎ কার্যক্রমের মজবুত ভিত্তি স্থাপনের পর্ব। কর্তৃপক্ষ ২০২০ সালে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ সম্কন্ন করার মাধ্যমে মাঠ পর্যায়ে কার্যক্রম শুরু করে।