সোশ্যাল মিডিয়ায় গ্রিনল্যান্ডকে ‘মার্কিন অঞ্চল’ দেখিয়ে ছবি পোস্ট ট্রাম্পের
জানুয়ারি ২০, ২০২৬ ৩:১৩ pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় গ্রিনল্যান্ড নিয়ে একটি ইলাস্ট্রেটেড ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে দেখা গেছে, গ্রিনল্যান্ডে মার্কিন পতাকা লাগানো হচ্ছে। ছবিতে ট্রাম্পের পাশে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়েছেন।
ছবির সামনে একটি প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘গ্রিনল্যান্ড: মার্কিন অঞ্চল, প্রতিষ্ঠিত ২০২৬’।
এ ছাড়াও ট্রাম্প আরো একটি ছবি পোস্ট করেছেন, যা ২০২৫ সালের আগস্টে তোলা একটি ছবির সম্পাদিত সংস্করণ। মূল ছবিতে ইউরোপীয় নেতারা ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের জন্য ওয়াশিংটনে সফর করেছিলেন।সংশোধিত ছবিতে উপস্থাপনা বোর্ডে উত্তর আমেরিকা, কানাডা ও গ্রিনল্যান্ডকে মার্কিন পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মূল ছবিটি ইউক্রেন সংঘাতের সম্মুখ রেখাকে চিত্রিত করেছিল।