সোমবার, মার্চ ২, ২০২৬

ইউক্রেনে শীতে বিদ্যুৎ বিভ্রাট ভয়াবহ জ্বালানি সংকট, বিকল্প সুযোগ থাকলে রাজধানী ছাড়ার পরামর্শ

জানুয়ারি ১৮, ২০২৬ ৬:২৯ pm

ভয়াবহ জ্বালনি সংকটে মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এ অবস্থায় যাদের বিকল্প আবাসনের সুযোগ রয়েছে, তাদের সাময়িকভাবে শহর ছাড়ার আহ্বান জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। শহরটিতে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দেখা দিয়েছে, যা মূলত রাশিয়ার অনেক ড্রোন ও মিসাইল হামলার কারণেই হয়েছে। তীব্র শীতের মধ্যে এমন  বিদ্যুৎ বিভ্রাটের কারণে গরমের ব্যবস্থা বন্ধ থাকছে। এমন পরিস্থিতিতে রাজধানী কার্যত সংকটে পড়েছে বলে জানান ক্লিচকো।রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ক্লিচকো বলেন, রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক পরিবারকে দিনে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে এবং প্রায় ৬ হাজার অ্যাপার্টমেন্ট ভবনে হিটিং সিস্টেম বন্ধ রয়েছে।শহরের ইতিহাসে এই প্রথম এত তীব্র শীতের মধ্যে কিয়েভের বড় একটি অংশ বিদ্যুৎ ও গরমের সুবিধা ছাড়া রয়েছে বলে জানান ক্লিচকো। তবে শহর ছাড়ার আহ্বান নিয়ে সমালোচনাও উঠেছে। সমালোচকদের মতে, অনেক বাসিন্দার যাওয়ার মতো কোনো জায়গা নেই এবং এই আহ্বান কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রতিফলন।