জানুয়ারি ১৫, ২০২৬ ১২:৫০ pm
গতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাত ১২টার দিকে বিজিবি জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
আটকরা হলেন—মানবপাচারকারী বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে মো. শাহিন, রংপুরের মিঠাপুকুর থানার সরাল দুর্গাপুর গ্রামের মৃত মনসুর আলীর ছেলে তারাজুল ইসলাম, রাজশাহীর বোয়ালিয়া থানার ঘোড়মারা আসাম কলোনীর মৃত বেলায়েত হোসেনের ছেলে শফিকুল ইসলাম মুন্না এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার চাঁদপুর লহলামারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মিজানুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে অবৈধ যেকোনো কার্যকলাপ রোধে বিজিবি সতর্ক রয়েছে।