সোমবার, মার্চ ২, ২০২৬

‘বয়স্ক পুরুষ পছন্দ’ প্রশ্নের উত্তরে যা বললেন ঋতাভরী

জানুয়ারি ১৩, ২০২৬ ৪:০৩ pm

টলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। অভিনয় দক্ষতার পাশাপাশি তার রূপ ও ব্যক্তিত্ব নিয়েও অনুরাগীদের উন্মাদনা কম নয়। তাই অভিনেত্রীর জীবনে প্রেমের আগমন বহু অনুরাগীর মনখারাপের কারণ হয়ে দাঁড়ায়।

সম্প্রতি ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে এক খোলামেলা কথোপকথনে অংশ নিয়েছিলেন ঋতাভরী।

সেখানেই এক ব্যক্তির মন্তব্য ঘিরে তৈরি হয় নতুন চর্চা।ঋতাভরীর উদ্দেশ্যে সেই অনুরাগী লেখেন, ‘অনেক ভালো লাগে। কিন্তু যেদিন জানলাম তোমার বয়ফ্রেন্ড আছে, খারাপ লেগেছিল। কিন্তু কী করা যাবে।

’ এমন বার্তা পড়ে হাসি আটকাতে পারেননি স্বয়ং নায়িকাও। মিষ্টি হেসে তার উত্তর, ‘তোমরা আমাকে অবাক করতে কখনও ব্যর্থ হও না।’ 

এখানেই শেষ নয়, আরও এক অনুরাগীর প্রশ্নে যেন আরও বেশি অবাক নায়িকা। তিনি লেখেন, ‘শুনেছি আপনি নাকি বয়সে বড়, পরিণত পুরুষদের পছন্দ করেন?’ এমন প্রশ্ন যে স্পষ্টভাবেই ব্যক্তিগত সীমা ছাড়িয়ে গিয়েছিল, তা সত্ত্বেও কোনও বিরক্তি প্রকাশ না করে উত্তর দিতে পিছপা হননি নায়িকা।

তিনি বলেন, ‘না, এই কথাটা একেবারেই সত্যি নয়।’ঋতাভরীর প্রেমিক সুমিত অরোরা বলিউডের একজন খ্যাতনামী চিত্রনাট্য ও সংলাপ লেখক। ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ন’, ‘দাহাড়’, ‘ফ্যামিলি ম্যান’-এর মতো জনপ্রিয় সিনেমা ও ওয়েব সিরিজে তার লেখা সংলাপ দর্শকদের মনে দাগ কেটেছে। শুধু তাই নয়, শাহরুখ খানের বহুচর্চিত সিনেমা ‘জাওয়ান’-এর সংলাপও তারই লেখা।

এর আগেও এক চিকিৎসকের সঙ্গে সম্পর্কে ছিলেন ঋতাভরী।

নিজের ব্যক্তিগত সম্পর্ক কখনওই লুকিয়ে রাখেননি অভিনেত্রী। প্রাক্তন প্রেমিকের সঙ্গে তার পরিবারের একাধিক ছবি একসময় সামাজিকমাধ্যমে ঘুরে বেড়িয়েছিল। সেই সম্পর্কের ক্ষেত্রে বিয়ের কথাও চূড়ান্ত হয়েছিল বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত তা বিয়ে পর্যন্ত গড়ায়নি।এক বিশেষ সাক্ষাৎকারে নায়িকা নিজেই জানিয়েছিলেন, বিয়ের আগে কিছু ব্যক্তিগত কারণে তিনিই সেই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন।

এদিকে সুমিতের সঙ্গে অনেক দিন আগেই বাগদান সেরে ফেলেছেন ঋতাভরী। এখনঅপেক্ষা শুধু চার হাত এক হওয়ার। কাজের ক্ষেত্রেও তার সাফল্য চোখে পড়ার মতো। একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মুগ্ধ করে চলেছেন তিনি।