সাম্প্রতিক ঘটনাবলি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে চুক্তির শর্তানুযায়ী বিদায়ি কোচ হোসাম হাসান এবং তাঁর কোচিং ও প্রশাসনিক স্টাফদের ধন্যবাদ জানিয়ে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইএফএ বোর্ড।
বিশ্বকাপে ইতিহাস গড়ল নাইজেরিয়া
দায়িত্বকালীন হোসাম হাসানের প্রচেষ্টার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে ফেডারেশন। সেই সঙ্গে তাঁর ভবিষ্যৎ পেশাদার জীবনের সাফল্যও কামনা করা হয়েছে।
এদিকে জাতীয় দলের পরবর্তী মিশনের প্রস্তুতি শুরু করার পাশাপাশি সাবেক এই মিসরীয় ফুটবলারকে তাঁর প্রস্তাবিত নতুন কোচিং স্টাফদের তালিকা জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
আলি মাহেরের এই নিয়োগের মধ্য দিয়ে মিসরীয় ফুটবলে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।
