অক্টোবর ৩, ২০২৬ ৩:০২ pm
রাজধানীর মহাখালী ওয়ারলেস গেটের রূপায়ন শপিং সেন্টারে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো এম কে এস লাইফস্টাইল-এর নতুন পোশাক শোরুম। জমকালো আয়োজনের মধ্য দিয়ে শোরুমটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম কে এস ব্রাদার্স ক্রেশনের চেয়ারম্যান মোহাম্মদ কবির শাহ, ডিরেক্টর ও অভিনেতা জীবন খান (জসিম) এবং সিইও সাইফুল ইসলাম সায়েম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জারার মার্কেটিং ডাইরেক্টর আমির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক বদরুল আলম খোকন, ফাইট ডিরেক্টর আরমান, ক্যামেরাম্যান মজনুসহ চলচ্চিত্র ও বিনোদন অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
এছাড়া অনুষ্ঠানে পিংক সিটি, পিংটাচ, ফিদা ফ্যাশন-এর মালিক হাফিজ আক্তার মনিসহ বিভিন্ন ব্যবসায়ী ও অভিনেতা-অভিনেত্রী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এম কে এস লাইফস্টাইল নতুন শোরুমের সাফল্য কামনা করেন। সংশ্লিষ্টরা জানান, আধুনিক ডিজাইন, মানসম্মত পোশাক ও ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে শোরুমটিতে বিভিন্ন ধরনের পোশাকের কালেকশন রাখা হয়েছে।
ব্যবসায়ী ও বিনোদন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।