এতে অধিক সহনশীলতা, শান্তিময় সহাবস্থান এবং সমালোচনামূলক চিন্তাভাবনাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি ইহুদিবাদবিরোধী ও বৈষম্যমূলক বিষয়গুলো পাঠ্যবই থেকে ধীরে ধীরে ছেঁটে ফেলা হচ্ছে।আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষক সংস্থা ‘ইমপ্যাক্ট-এসই’-র সর্বশেষ অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদি আরবের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো ১৩৬টি পাঠ্যবই পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করা হয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, উগ্রপন্থী, বৈষম্যমূলক এবং সহিংসতা উসকে দেওয়ার মতো বিষয়বস্তুগুলো বই থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
ইমপ্যাক্ট-এসই জানিয়েছে, আগের শিক্ষাক্রমে ইহুদি, খ্রিস্টান ও পারসিকদের যেভাবে নেতিবাচকভাবে তুলে ধরা হতো, তা একদম মুছে ফেলা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্য অঞ্চলের রাজনৈতিক সংজ্ঞায়নেও আনা হয়েছে ভাষা পরিবর্তন। পাঠ্যবইয়ে দখলদার ইসরায়েলকে আগে যেখানে ‘ইহুদিবাদী শত্রু’ হিসেবে উল্লেখ করা হতো, তা পরিবর্তন করে এখন কেবল ‘ইসরায়েলি দখলদার’ শব্দগুচ্ছ ব্যবহার করা হচ্ছে। তবে বইগুলোতে অন্তর্ভুক্ত ভূ-রাজনৈতিক মানচিত্রে ইসরায়েলের নাম এখনও স্থান দেওয়া হয়নি।
ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ছাপও স্পষ্ট পাঠ্যবইগুলোতে।