আগস্ট ১৯, ২০২৬ ১২:৫৬ pm
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর গত ২০ জুলাই থেকে তিনি শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের সামার স্কুল প্রগ্রামে অংশ নেন। সফলভাবে প্রগ্রাম সম্পন্ন করার পরই তার সামনে উন্মুক্ত হয় আন্তর্জাতিক উচ্চশিক্ষার এই বড় সুযোগ।
পুলিশ লাইন্সে হামলা, আহত ৩০
জেমির বাবা আফজল আলী শায়েস্তাগঞ্জ পশ্চিম লেঞ্জাপাড়ার বাসিন্দা এবং একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নানা প্রতিকূলতার মধ্যেও কলেজ কর্তৃপক্ষের সহায়তায় জেমি জহুর চান বিবি মহিলা কলেজ থেকে ২০২৫ সালে এইচএসসি সম্পন্ন করেন।
বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের সামার স্কুলে অংশ নেওয়া তার জন্য ছিল বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ জয় করেই তিনি প্রমাণ করেছেন, সুযোগ ও পরিশ্রম থাকলে সীমাবদ্ধতা ভেঙে এগিয়ে যাওয়া সম্ভব।
বৃত্তি পেয়ে উচ্ছ্বসিত জেমি বলেন, ‘যে দিন এ রকম একটা বৃত্তির কথা শুনেছি সেদিন থেকেই নিজেকে প্রস্তুত করা শুরু করেছি, অব্যাহত চেষ্টা ও প্রবল ইচ্ছে শক্তির কারণে এ বৃত্তি লাভ করতে পেরেছি। কলেজের অধ্যক্ষ স্যারের মাধ্যমেই আমি এ বৃত্তির সুযোগ পেয়েছি।’
‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জেমি বরাবরই মেধাবী।