জুন ৩, ২০২৬ ১১:৫০ am
তিনি মূলত দুই দেশের সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ অবৈধ দখল এবং সীমান্ত অতিক্রম করে স্থাপনা নির্মাণের বিষয়টি উল্লেখ করেছিলেন। নেপাল ও ভারতের মধ্যে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি অঞ্চল নিয়ে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। উভয় দেশই এসব এলাকার ওপর নিজেদের অধিকার দাবি করে।
ভারতের দাবি, এই এলাকাগুলো তাদের উত্তরাখণ্ড রাজ্যের অংশ। একই সঙ্গে ভারত বলেছে, এ ধরনের বিরোধ দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত।