শনিবার, মে ৩০, ২০২৬

আদমদীঘিতে ৭ মাদক কারবারিকে কারাদণ্ড

মে ২৪, ২০২৬ ৮:১১ pm

বগুড়ার আদমদীঘিতে ৭ মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে আজ রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বরেছেন নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার বড় জিনইর গ্রামের অন্তর ইসলাম (২২),  ছাতিয়ানগ্রামের ইসবপুরের সনজিত পাহান (৩০), সুরেশ পাহান (২১), রনজিত পাহান (২৮), নওগাঁর বদলগাছীর দুধুকুড়ি গ্রামের হোসেন আলী (২৫),  চয়ন (২৭) ও সান্তাহার পৌর শহরের উপর পোঁওতা গ্রামের বাপ্পা (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, রবিবার বিকেলে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সাত কারবারিকে গ্রেপ্তারসহ ২০০ গ্রাম গাঁজা ও ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়| পরে ভ্রাম্যমান আদালত অন্তরকে ৬ মাস জেল ও ২ হাজার টাকা জরিমানা, সনজিত, সুরেশ, রনজিত ও বাপ্পাকে ১০ দিন জেল ও ৫০০ টাকা করে জরিমানা এবং হোসেন আলী ও চয়নকে ৩ দিন জেল ও ১০০ টাকা করে জরিমানা করেছে।