আর এতেই তেলের দাম কমে কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে।বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১২ ডলার থেকে নেমে প্রায় ১০৯ ডলারে চলে আসে। এর আগে পুরো সোমবারজুড়েই দোলাচলে ছিল জ্বালানি বাজার।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে কার্যত হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ কঠোর করে ইরান।