সোমবার, মার্চ ২, ২০২৬

বছরের প্রথম ১১ দিনে এসেছে ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

জানুয়ারি ১৩, ২০২৬ ১১:৫৯ am

চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম ১১ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এতে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১২ কোটি ১৫ লাখ ডলার।

সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘গত বছরের একই সময়ের তুলনায় চলতি জানুয়ারির প্রথম ১১ দিনে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

গত বছর একই সময়ে দেশে এসেছিল ৭৩ কোটি ৭০ লাখ ডলার, যা বছর ব্যবধানে বেড়েছে।’বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ১১ জানুয়ারি এক দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০ কোটি ৯০ লাখ মার্কিন ডলার।

আরিফ হোসেন খান আরো বলেন, ‘চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৭৬০ কোটি ১০ লাখ ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৩ শতাংশ বেশি।

এদিকে, সদ্যসমাপ্ত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। এটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের যে কোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাস আয়।