কিন্তু ফাইনালের সব আলো কেড়ে নিলেন জাপানের এক তরুণ গোলরক্ষক—রুই আরাকি।মাত্র ১৮ বছর বয়সী এই গোলরক্ষক দুর্দান্ত পারফরম্যান্সে যেন রোনালদোদের কাছ থেকে ট্রফিটাই ‘চুরি’ করে নিয়েছেন। তার অসাধারণ সেভে ভর করে গাম্বা ওসাকা ১-০ গোলে হারিয়েছে আল নাসরকে।
ম্যাচে ৬৮ শতাংশ বলের দখল ছিল আল নাসরের কাছে।
এরপর বাকি সময়টা রক্ষণ সামলে দলের জয় নিশ্চিত করেন আরাকি।অবাক করার বিষয় হলো, খুব বেশি দিন হয়নি গাম্বা ওসাকার প্রথম একাদশে জায়গা পেয়েছেন আরাকি। গত ২২ এপ্রিল থেকে দলের নিয়মিত গোলরক্ষক হিসেবে খেলছেন। এরপর সাত ম্যাচে তিনটি ক্লিন শিট রেখেছেন এই তরুণ।
এর আগে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপে জাপানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন আরাকি।