এটি ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ককে আরো স্পষ্ট করে তুলেছে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল, দুই দেশই দীর্ঘদিন ধরে ইরানকে সন্দেহের চোখে দেখে আসছে।
এই ঘটনাকে আরব উপদ্বীপের সাতটি শেখশাসিত রাজ্যের ফেডারেশন সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি সেনাবাহিনীর প্রথম প্রকাশ্য মোতায়েন হিসেবেও দেখা হচ্ছে।
