মে ১২, ২০২৬ ১১:৫৬ am
মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করছে সিবিআই। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হবে।
আদমদীঘির গুরুত্বপূর্ণ ৬ দপ্তরে নেই প্রধান কর্মকর্তা, ঝুঁকিপূর্ণ ৩ ভবন
সিবিআই সূত্রে জানা গেছে, তদন্তের প্রয়োজন অনুযায়ী কলকাতা জোন থেকেই কর্মকর্তাদের নিয়ে দল গঠন করা হবে।
চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে এরই মধ্যে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হলেন—ময়ঙ্করাজ মিশ্র, ভিকি মৌর্য ও রাজ সিংহ।
এর আগে রাজ্য পুলিশের গঠিত সিটে এসটিএফ ও সিআইডির কর্মকর্তারাও যুক্ত ছিলেন।
এদিকে বিরোধী দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আগেই আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল।
দাম নিয়ন্ত্রণে ৫৩ মিলিয়ন ব্যারেল তেল ঋণ দেবে যুক্তরাষ্ট্র
গত ৬ মে রাতে মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। তদন্ত সূত্রে জানা গেছে, তার গাড়ির সামনে হঠাৎ আরেকটি গাড়ি এসে দাঁড়ায়। এরপর দুই দিক থেকে মোটরসাইকেলে আসা দুষ্কৃতিরা চন্দ্রনাথ ও তার গাড়িচালককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। ঘটনাস্থলেই চন্দ্রনাথ রথ মারা যান। গুরুতর আহত অবস্থায় তার গাড়িচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।