জানুয়ারি ১০, ২০২৬ ২:১৬ pm
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার আওতায় গাজায় স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে (আইএসএফ) অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। ওয়াশিংটন সফররত অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান মার্কিন কর্মকর্তাদের কাছে এ অবস্থান তুলে ধরেন। দেশটির পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি বলেছেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।
আজ শনিবার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।