নিজের ঘরে মিলল মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ
মে ৪, ২০২৬ ১:০৬ pm
নাটোরের সিংড়ায় মো. রফিকুল ইসলাম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মো. রফিকুল ইসলাম (৪৫) ওই গ্রামের কেরামত আলীর ছেলে।
রবিবার (৪ মে) দিনগত রাতে উপজেলার ইটালী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী জানা যায়, রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তার নিজ বাড়িতে প্রবেশ করে শয়নকক্ষে তাকে নির্মমভাবে হত্যা করে।
সকালে বাড়ির লোকজন ও স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত সিংড়া থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পারিবারিক বিরোধের কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।