সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে মরিনহো জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে এখনো তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদ থেকে কেউ আমার সঙ্গে কথা বলেনি, আমি নিশ্চিত করে বলতে পারি।
যদিও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পছন্দের তালিকায় মরিনহো শীর্ষে রয়েছেন বলে শোনা যাচ্ছে, তবু এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে তিনি জানিয়েছেন।
