মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বজ্রাঘাতে ১৪ জনের মৃত্যু নিয়ে শায়খ আহমাদুল্লাহ’র আবেগঘন পোস্ট

এপ্রিল ২৭, ২০২৬ ১১:২৪ am

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রাঘাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ এপ্রিল) গাইবান্ধায় ৫ জন, সিরাজগঞ্জে ২, বগুড়ায় ১ জন, ঠাকুরগাঁওয়ে ২ জন, নাটোরে ১ জন, পঞ্চগড়ে ১ চা শ্রমিক ও জামালপুরে ২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন।

সোমবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ‘বজ্রপাতে একদিনে ১৪ জনের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা।’পোস্টে তিনি আরো লিখেছেন, ‘মহান আল্লাহ নিহতদের ক্ষমা করুন। নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুন।’