এপ্রিল ২২, ২০২৬ ১২:০০ pm
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিবাসনের ওপর কঠোর দমননীতি গ্রহণ করেছে এবং এটিকে তাদের প্রধান নীতি বানিয়েছে।
আফগান মিত্রদের সহায়তাকারী সংস্থা ‘আফগানইভ্যাক’-এর প্রধান এবং সাবেক মার্কিন সেনাসদস্য শন ভ্যানডাইভার বলেছেন, তাকে জানানো হয়েছে, ট্রাম্প প্রশাসন আফগানদের সামনে দুটি বিকল্প দেওয়ার কথা ভাবছে।
এক বিবৃতিতে তিনি বলেন, ‘যাচাইকৃত যুদ্ধকালীন মিত্রদের মধ্যে ৪০০ জনের বেশি শিশু রয়েছে।
স্টেট ডিপার্টমেন্ট ডিআর কঙ্গোকে গন্তব্য হিসেবে বিবেচনা করা হচ্ছে কি না তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানালেও বলেছে, যুক্তরাষ্ট্র কাতারের আস-সাইলিয়াহ শিবির থেকে ‘স্বেচ্ছামূলক পুনর্বাসনের’ বিষয়টি খতিয়ে দেখছে।
স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, কাতারের শিবিরে থাকা মানুষদের কোনো তৃতীয় দেশে স্থানান্তর করা হলে সেটি একটি ইতিবাচক সমাধান হতে পারে।
তিনি আরো বলেন, ‘আমাদের প্রতিশ্রুতি রক্ষা করার একটি দায়বদ্ধতা রয়েছে। এটাই সঠিক কাজ। আমাদের কথা থেকে সরে গেলে ভবিষ্যতে আমাদের জাতীয় নিরাপত্তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অংশীদারিত্ব গড়ে তোলা কঠিন হয়ে পড়বে।’
তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর ১ লাখ ৯০ হাজারেরও বেশি আফগান যুক্তরাষ্ট্রে নতুন আবাস খুঁজে পেয়েছে, যাদের অধিকাংশই কোনো ঘটনা ছাড়াই সেখানে বসবাস করছে। এই কর্মসূচিটি সাবেক রাষ্ট্রপতি জো বাইডেন শুরু করেছিলেন, কিন্তু প্রাথমিকভাবে এটিকে সমর্থন করেছিল অনেক রিপাবলিকান। যারা ২০ বছরের আফগান যুদ্ধের শুরুতে মূলত এটিকে সমর্থন করেছিল।
গত বছর ওয়াশিংটনে একজন আফগান দুইজন ন্যাশনাল গার্ড সেনাকে গুলি করার পর ট্রাম্প বৃহত্তর মার্কিন শরণার্থী পুনর্বাসন কর্মসূচিটি বাতিল করে দিয়েছেন এবং আফগানদের আবেদন প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দিয়েছেন। যাদের মধ্যে একজন নিহত হন। ওই আফগান মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন।