এপ্রিল ২০, ২০২৬ ১১:৩৩ am
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
গতকাল রোববার (১৯ এপ্রিল) পুলিশ সদর দফতরের পার্সোনেল ম্যানেজমেন্ট শাখা-১ এর অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত একাধিক আদেশে এ বদলি করা হয়েছে।
জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে ওইসব আদেশে বলা হয়েছে।
অপর এক আদেশে নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও বর্তমানে টাঙ্গাইলের গোপালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ পাওয়া মো. ইমরান আহম্মেদকে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি টাঙ্গাইলের গোপালপুর সার্কেলে বদলির আদেশ বাতিল করা হয়েছে।