ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতির বরাতে সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) জানায়, উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশ থেকে মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইরানের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সামরিক এবং নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান সংক্রান্ত তথ্য সরবরাহ করতেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
