রাজবাড়ীর পাংশা উপজেলায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন সোমবার (৬ এপ্রিল) বিকেলে পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের পাংশা চাঁদপুর গ্রামের কাঠালতলা সংলগ্ন শ্মশান ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আহমেদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কোনো এক সময়ে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন আশরাফুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আরও পড়ুন নেত্রকোনায় বিয়ে বাড়িতে দাওয়াত খেয়ে ২০ বরযাত্রী হাসপাতালে নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, আশরাফুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। বিকেলেও তিনি একইভাবে বাড়ি থেকে বেরিয়ে রেললাইন এলাকায় চলে যান এবং দুর্ঘটনার শিকার হন। ঘটনার পর রেলওয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
এপ্রিল ৭, ২০২৬ ১০:২২ am
রাজবাড়ীর পাংশা উপজেলায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে আশরাফুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকেলে পাংশা থানাধীন বাবুপাড়া ইউনিয়নের পাংশা চাঁদপুর গ্রামের কাঠালতলা সংলগ্ন শ্মশান ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আহমেদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কোনো এক সময়ে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন আশরাফুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, আশরাফুল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। বিকেলেও তিনি একইভাবে বাড়ি থেকে বেরিয়ে রেললাইন এলাকায় চলে যান এবং দুর্ঘটনার শিকার হন।
ঘটনার পর রেলওয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।